শিরোনাম
◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার স্বাগ‌তিক‌দের বিরু‌দ্ধে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলা‌দেশ ফুটবল দল। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর প্রথম লেগের দেখায় ঢাকায় বাংলাদেশের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে।

পাঁচ ম্যাচে একটি জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। তাদের টপকে দ্বিতীয় হয়ে বাছাই শেষ করতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প নেই কোচ কাবরেরার দলের সামনে। বিকল্প পথে হাঁটতে চাইছেন না বাংলাদেশ তি‌নি।

আমরা পুরোপুরি প্রস্তুত। এখানে আসার আগে আমরা ভিয়েতনামের বিপক্ষে একটি কঠিন পরীক্ষা (ম্যাচ) দিয়ে এসেছি। ভিয়েতনাম ম্যাচের ফলাফলটা অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে। একটি উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাব।”

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের হার পেছনে ফেলতে চাইছেন কাবরেরা। কার্ডের খাড়ায় তপু বর্মন, রাকিব হোসেনের অনুপস্থিতিও বাকিদের দিয়ে পূরণ করে নিতে চাইছেন তিনি। সিঙ্গাপুরে শনিবার প্রথম মাঠের অনুশীলন সেরে নেওয়ার পর ফয়সাল আহমেদ ফাহিম, কাজেম শাহ কিরমানিকে নিয়েও স্বস্তির খবর দিয়েছেন কোচ।

ফাহিম এবং কাজেম এখন সম্পূর্ণ ফিট এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। অভিজ্ঞ খেলোয়াড়দের (তপু ও রাকিব) অভাব সবসময়ই অনুভূত হয়, যারা জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ যারা এই ধরণের পরিস্থিতিতে আগে খেলার সুযোগ পায়নি।

  • সর্বশেষ