শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের

স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা নিয়ে বিতর্ক চলছেই। সেই মহানাটকীয় ফাইনাল থেকে শুরু এরপর সেনেগালকে  শিরোপা থেকে বঞ্চিত করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো মরক্কোকে। এরমধ্যে সেনেগালের ফুটবল ফেডারেশন গেল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। এত সব বিতর্কের মধ্যেই শ‌নিবার আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি প্রদর্শন করেছে সেনেগাল।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পেরুর বিপক্ষে শ‌নিবার প্রীতি ম্যাচের আগে ট্রফি প্যারেড করে সেনেগাল। ফ্রান্সের স্টেডিয়াম স্তেদ দি ফ্রান্সে এই ম্যাচের আগে দলটির অধিনায়ক কালিদু কোলিবালি ও তার দল আফকন ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর কোলিবালি এবং সেনেগালের গোলকিপার এদুয়ার্দ মেন্ডি স্টেডিয়ামের প্রেসিডেন্টাল বক্সে ট্রফি রাখেন। যেখানে উপস্থিত ছিলেন সেনেগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আব্দুলা ফল সহ অন্যান্য কর্মকর্তা। - টি স্পোর্টস

সেনেগালের ফুটবলাররা ট্রফি প্রদর্শন করার সময় দেশটির হাজার হাজার সমর্থক স্তেদ দি ফ্রান্সে উপস্থিত ছিলেন। নতুন নির্বাচিত সেন্ট-ডেনিসের মেয়র ব্যালি বাগায়েকো সংক্ষিপ্ত সময়ের জন্য এই শোভাযাত্রায় যোগ দেন।

সেনেগালের সমর্থকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘সেন্ট-ডেনিসে আপনাদের স্বাগত। আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে, যারা এই দারুণ উদ্যোগের আয়োজন করেছেন। আপনারা শ্রমজীবী অঞ্চলের বাসিন্দাদের গর্ব। আমাদের প্রায়ই বৈষম্যের শিকার হতে হয়েছে, প্রায়ই উপেক্ষিত হতে হয়েছে। আপনারা দেখাচ্ছেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে একসঙ্গে এগোনো সম্ভব। আজ আফ্রিকা একত্রিত। সবাই সেনেগালের পাশে।

সেনেগাল এখনও তাদের শিরোপি বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও নতুন চ্যাম্পিয়ন মরক্কো এই বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে মনে করছে। 

জানুয়ারির আফকনের ফাইনালে আটলাস লাইন্সরা ১-০ সেনেগালের কাছে হেরে যায়। কিন্তু সিএএফ-এর আপিল বোর্ড ১৭ মার্চ তাদের ৩-০ গোলের জয়ী ঘোষণা করে। কারণ জানুয়ারির ফাইনালে সেনেগালের খেলোয়াড়রা সফকারীদের দেওয়া পেনাল্টির প্রতিবাদে ১৪ মিনিটের জন্য মাঠ ছাড়ে, এবং সেই সময় সেনেগালের একটি গোল বাতিল করা হয়।

সেনেগালের হেড কোচ পাপে থিয়াও বলেছেন, শিরোপি তাদের হাত থেকে নেওয়া হলেও কোন সন্দেহ নেই যে তার দল আফ্রিকার চ্যাম্পিয়ন এবং প্রতিযোগিতা মাঠে জিততে হয়। সিএএফ-এর আপিল বোর্ড মরক্কোকে আফকন শিরোপি দেওয়ার পর প্রথমবারের মতো তিনি বলেন, ‘আমরা জানি আমরা আফ্রিকার চ্যাম্পিয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়