শিরোনাম
◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সা‌ড়ে ৩ মা‌সে অ‌স্ট্রেলিয়া বাংলাদেশের ১ বছরের সমান টেস্ট খেলবে 

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ব্যস্ত সূচি শুরু হতে যাচ্ছে। সূচির সবচেয়ে ব্যস্ততম সময় তারা পার করবে ডিসেম্বর থেকে আগামী বছর মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্যাট কামিন্সের দল খেলবে চলতি বছরে বাংলাদেশের সমান টেস্ট!

সূচি অনুযায়ী, এ বছরের আগস্ট থেকে পরবর্তী ১৮ মাসে মোট ২০টি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। 

এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২টি, দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩টি, দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪টি, ভারতের মাটিতে ৫টি এবং ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের ৫টি টেস্ট। মাঝে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে তারা একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলবে। -- অলআউট স্পোর্টস

বৃহস্পতিবার ২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠের সিরিজের সূচি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মাধ্যমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ১৪ সপ্তাহে অস্ট্রেলিয়ার ১০টি টেস্ট খেলার বিষয়টি নিশ্চিত হয়।

advertisement

অস্ট্রেলিয়ার এই ব্যস্ত সূচির শুরু হবে আগামী ৯ ডিসেম্বর পার্থে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। সিডনিতে চার ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ৪ জানুয়ারি। পুরো পাঁচ দিন ম্যাচ হলে তা শেষ হবে ৮ জানুয়ারি।

এর পরপরই শুরু হবে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজটি। ২১ জানুয়ারি নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আহমেদাবাদে শেষ টেস্ট শুরু হবে ২৭ ফেব্রুয়ারি। ম্যাচ পঞ্চম দিনে গড়ালে তা শেষ হবে ৩ মার্চ।

এই সিরিজ শেষ হওয়ার আট দিন পর মাঠে গড়াবে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিশেষ টেস্ট, যা শুরু হবে ১১ মার্চ।

অন্যদিকে পুরো ২০২৬ সালে দেশ ও দেশের বাইরে মিলিয়ে মোট ১০টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।

  • সর্বশেষ