শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সা‌বেক ক্রিকেটার যোগরাজ সিং বল‌লেন, ধোনির আরও এক দশক খেলা উচিত 

স্পোর্টস ডেস্ক : ভারতের সা‌বেক ক্রিকেটার যোগরাজ সিং আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে চলমান বিতর্কের মধ্যে ভিন্ন সুর তুলেছেন। তাঁর মতে, ধোনির এখনই অবসর নেওয়ার কোনো কারণ নেই; বরং আরও এক দশক খেলা চালিয়ে যাওয়া উচিত।

২০২৬ আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, ধোনির ফিটনেস, শৃঙ্খলা ও খেলার প্রতি নিবেদন এখনো প্রশংসনীয়। যারা তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন, তাদের কড়া ভাষায় সমালোচনাও করেন তিনি।

যোগরাজ সিং বলেন, ‘সে (ধোনি) এখনো খেলছে এবং আরও ১০ বছর খেলা উচিত। তার শৃঙ্খলা ও ফিটনেস প্রমাণিত। কে তারা, যারা তাকে অবসর নিতে বলছে?’ -- টি-‌স্পোর্টস

অতীতে ধোনির কড়া সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন যোগরাজ। এমনকি তিনি তাঁর ছেলে যুবরাজ সিংয়ের ক্যারিয়ার দ্রুত শেষ হওয়ার জন্যও ধোনিকে দায়ী করেছিলেন। তবে এবারে তাঁর বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

advertisement

বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ৪৪ বছর বয়সী ধোনি আইপিএলে এবারের আসরে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। সাম্প্রতিক মৌসুমগুলোতে তাঁর পারফরম্যান্সও আগের তুলনায় কমেছে।

ধোনির হাঁটুর চোটের বিষয়টি আগেই জানিয়েছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। এ কারণে তাঁকে সাধারণত ব্যাটিং অর্ডারের নিচের দিকে ৭ বা ৮ নম্বরে নামতে দেখা যায়। এতে তাঁর ভূমিকা সীমিত হয়ে পড়ছে, যা নিয়ে সমালোচনাও রয়েছে।

দলের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ধোনির ব্যাটিং অবস্থান নিয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে, ম্যাচের শেষের দিকে স্বল্প সময়ের জন্যই ব্যাট হাতে নামবেন তিনি।

বিশ্লেষকদের মতে, ধোনি এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে রয়েছেন। যদিও তিনি আর কতদিন খেলবেন, তা নির্ভর করছে সময় ও পরিস্থিতির ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, তাঁর উপস্থিতি দলকে যেমন অভিজ্ঞতা দিচ্ছে, তেমনি তরুণ খেলোয়াড়দের সুযোগের প্রশ্নটিও সামনে এনে দিচ্ছে।

  • সর্বশেষ