শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৩:৫০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি 

স্পোর্টস ডেস্ক : প্রথমা‌র্ধের পারফরম্যান্স দি‌য়ে দর্শক‌দের মন জয় কর‌তে পা‌রে‌নি, ফ‌লে ইতালির খেলোয়াড়দের মাঠ ছাড়তে হলো দর্শকদের দুয়োধ্বনির মধ্য দিয়ে। বিরতির পর যেন তেতে উঠলেন সান্দ্রো টোনালি, মোইজে কিনরা। নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল চারবারের সাবেক চ্যাম্পিয়নরা।

বাছাইপর্বের প্লে অফ সেমি-ফাইনালে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতেছে ইতালি।

দ্বিতীয়ার্ধে টোনালি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান কিন।

চূড়ান্ত পর্বের টিকেট পেতে আগামী মঙ্গলবার প্লে অফ ফাইনালে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি।

এই প্লে অফ পর্বে ব‍্যর্থ হয়েই গত দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল ইতালিকে।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে অফের আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ধাপে পৌঁছে গেছে রবের্ত লেভানদোভস্কির পোল্যান্ড। ফাইনালে পোলিশরা খেলবে সুইডেনের বিপক্ষে, যারা ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেইনকে।

স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে কসোভো। ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক। নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ডেনমার্ক ফাইনালে খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।

  • সর্বশেষ