শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৩৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জা‌তিক প্রী‌তি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিলেন রাফিনহা, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বার্সেলোনার এই তারকা। এরপর ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স, বল দখল ও আক্রমণে এগিয়ে যায় তারা।

৩২তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোলের দেখা পায় ফরাসিরা। উসমান দেম্বেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে ডিফেন্স ভেঙে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ব্রাজিল। একাধিক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৫৫তম মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। ভিএআর পর্যালোচনার পর ফাউলের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফ্রান্সের ডিফেন্ডার ডায়ট উপামেকানো। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। -- সময়‌নিউজ

একজন কম নিয়ে খেলেও পিছিয়ে পড়েনি ফরাসিরা। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন হুগো একিতিকে।

৭৮তম মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর কাটব্যাক থেকে নেয়া শটে মাঝপথে দিক পরিবর্তন করে বল জালে জড়ান ব্রেমার। শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে ব্রাজিল। তবে সমতা ফেরাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

  • সর্বশেষ