শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও)

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার চেয়ে রাজনীতিবিদ পরিচয়টা তাঁর মুখ্য হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে দেড় বছর ধরে খেলতে পারছেন না তিনি। অনেকটা লোকচক্ষুর অন্তরালেই আছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ মনে করেন, মাশরাফির বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল, ২০১৬ ও ২০১৮ সালে এশিয়া কাপে ফাইনাল, ভারত-দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়— মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এমন আরও অনেক স্মৃতি ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে পেরেছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের একসুতোয় মাশরাফি গেঁথেছিলেন বলেই বাংলাদেশ একটা স্বর্ণযুগ পার করেছিল। প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে ৫০ ম্যাচ জিতিয়েছেন মাশরাফি।

মিরপুরে আজ লাল দল-সবুজ দলের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফারুক। মাশরাফি কি বিসিবিতে আসতে পারবেন—এই প্রশ্নের উত্তরে বিসিবি সহসভাপতি বলেন, ‘মাশরাফির বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল সেটা কিন্তু এখানে লেখা আছে।

ওয়ানডে দল আজ যে অবস্থায় এসেছি বা তার সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটার পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো দলকে একত্রিত করার। সেদিক থেকে বিবেচনা করলে তার যদি অন্য কোনো সমস্যা না থাকে বা সে যদি আসতে চায় বোর্ডে, তাহলে আসবে। এটার দায়িত্ব আমি না আসলে।’

বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন মাশরাফি। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছেন, মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই ক্রিকেটে ফিরতে পারবেন মাশরাফি। আমিনুলের সুরেই যেন আজ সুর মিলিয়েছেন ফারুক। মিরপুরে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সহসভাপতি বলেন, ‘মাশরাফির ব্যাপারটা তো আমি জানিনা।

তার আইনগত কোনো সমস্যা আছে কি না, এটা আমি জানি না। তবে মাশরাফি তো আপনি জানেন যে একজন অধিনায়ক হিসেবে সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্পর্কে আপনারা অনেক কথা বলবেন, সেটা বলে কিন্তু আমাকে বাংলাদেশের অধিনায়ক থেকে বাদ দিতে পারবেন না আপনি। এটা হয়ে গেছে।’

মাশরাফির মতো সাকিব আল হাসানের নামেও রয়েছে একাধিক মামলা। সাকিবকেও আইনগত দিকগুলো ঠিক করে আসতে হবে বলে মনে করেন ফারুক। বিসিবি সহসভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা আমি বলেছিলাম যে এটা এখন যে পর্যায়ে আছে বোর্ডের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।

এখন তার যে আইনগত দিকগুলো আছে, এটা সরকারের সঙ্গে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই আসতে হবে এবং লড়াই করার পরে তাকে দলে নেওয়ার ব্যাপারটা। নির্বাচক প্যানেল তখন চিন্তা করবে তার ফিটনেস নিয়ে। সাকিব একজন ব্র্যান্ড। এখন যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলেই সে বাংলাদেশ দলে খেলতে পারবে।’

প্রদর্শনী ম্যাচে আজ লাল দল-সবুজ দল মুখোমুখি হয়েছে। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করেছে সবুজ দল। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৯০ রানে গুটিয়ে গেছে। ২৪ বলে ৫০ রানের পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন রফিক। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়