শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি অফিসার হিসেবে ৮০ হাজার টাকা বেতন পাবেন কলকাতা নাইটরাইডা‌র্সের তারকা

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার ডাবল বোনানজা পেলেন ক্রিকেটার রিঙ্কু সিং। একদিকে কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক তিনি। অন্যদিকে উত্তর প্রদেশ সরকারের রিজিওনাল স্পোর্টস অফিসার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত থেকে নিয়োগপত্র পেলেন রিঙ্কু। 

মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার বলছিলেন, কলকাতা নাইট রাইডার্স রিঙ্কুকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখুক। তাতে লাভ হবে কেকেআর ফ্র্যাঞ্চাইজিরই। 

রিঙ্কুর প্রশংসা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ''সরকারি চাকরিতে অ্যাথলিটদের অগ্রাধিকার একমাত্র উত্তর প্রদেশই দিয়েছে। পুলিশের বিভিন্ন কাজে আমরা পাঁচশোর বেশি অ্যাথলিটকে নিয়োগপত্র দিয়েছি। ক্রিকেটে ও এশিয়ান গেমসে অবদানের জন্য রিঙ্কু সিংকে আমরা রিজিওনাল স্পোর্টস অফিসারের নিয়োগপত্র দিয়েছি। আইপিএলের জন্য কেকেআর ক্যাম্পে রয়েছে রিঙ্কু।

রিজিওনাল স্পোর্টস অফিসার হিসেবে রিঙ্কু সিং ৭০ থেকে ৮০ হাজারের কাছাকাছি বেতন পাবেন। খেলাধুলোর কাজ, স্টেডিয়াম দেখাশোনা ও নব প্রতিভার অন্বেষণ করাই রিজিওনাল স্পোর্টস অফিসারের কাজ।

এশিয়ান গেমসে সোনা জয়, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলের অংশ রিঙ্কু সিং।

  • সর্বশেষ