শিরোনাম
◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৩:১৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত 

স্পোর্টস ডেস্ক : ক্লাব দল সে‌ভিয়ার খুব বা‌জে পারফর‌মেন্স ছি‌লো চলমান স্প্যানিশ লা লিগায়। হতাশাজনক এই পারফরম্যান্সের জেরে কোচ মাতিয়াস আলমেদাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সেভিয়া। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেয় ক্লাবটি।

সোমবার (২৩ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আর্জেন্টাইন এই কোচের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সেভিয়া। টানা হার ও ড্রয়ের ফলে দলের পারফরম্যান্সে অবনতি হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

গত জুনে সেভিয়ার ডাগআউটে যোগ দেন আলমেদা। তার অধীনে শুরুটা ভালো না হলেও মাঝপথে কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম দুই ম্যাচে হার দিয়ে লিগ শুরু করলেও পরবর্তী ছয় ম্যাচের চারটিতে জয় পায় তারা। এই সময়টাতে শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলের চমকপ্রদ জয়ও ছিল উল্লেখযোগ্য।

সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আন্দালুসিয়ার ক্লাবটি। ধীরে ধীরে পারফরম্যান্সে ভাটা পড়ে, আর সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সবশেষ দুই ম্যাচে পরাজয়ের পরই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সেভিয়া। এবারের মৌসুমে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ১৪টিতে হেরেছে দলটি। ৩১ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ১৫ নম্বরে, অবনমন অঞ্চলের খুব কাছাকাছি।

  • সর্বশেষ