শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এমনিতেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দু’টি কেন্দ্রে রুদ্ধদ্বার স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লিগের আয়োজন করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বোর্ডকে। একে তো একের পর এক ক্রিকেটার নাম তুলে নিচ্ছেন। যাঁরা আছেন তাঁরাও বেতন বাড়ানোর দাবিতে সরব হয়েছেন।

জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য অনেক বিদেশি ক্রিকেটার দাবি তুলেছেন তাঁদের বেতন বাড়িয়ে দেওয়ার। এক সূত্র বলেছেন, “আপাতত সূচি মেনে পিএসএল আয়োজন করাই লক্ষ্য বোর্ডের। যাঁরা ব্যক্তিগত বা অন্য কোনও কারণে লিগ থেকে নাম তুলে নিয়েছেন, তাঁদের শাস্তি দেওয়ার কথা আপাতত ভাবা হচ্ছে না।

নাম তোলা ক্রিকেটারদের দু’থেকে চার বছর নির্বাসন হবে বলে শোনা যাচ্ছিল। তবে একটি অংশের মতে, এতে বিদেশি ক্রিকেটারেরা পিএসএলের প্রতি আরও বিমুখ হবেন। কেউ আর খেলতে চাইবেন না। ওই সূত্র বলেন, নির্বাসন আরও জটিল পরিস্থিতি তৈরি করবে। কারণ আটটা দলের কারও কাছেই কোনও বড় নাম নেই।

আইপিএলের সঙ্গে পিএসএলের আর্থিক ফারাকই নাম তুলে নেওয়ার আসল কারণ বলে ওই সূত্রের মত। গত বছর করবিন বশ নাম তোলায় এক বছর নির্বাসিত হয়েছেন। এ বার তিনি আগেই আইপিএলে দল পেয়ে গিয়েছেন। ফলে নির্বাসনের কোনও প্রভাবই পড়েনি।

  • সর্বশেষ