শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক : আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত চলছে ইরানের। তিন সপ্তাহ হয়ে গেল। সংঘাত থামার লক্ষ্ণণ নেই। এই অবস্থায় ইসরায়েল ফুটবল ফেডারেশনকে বড় শাস্তি দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

জানা গিয়েছে, বেশ কিছু অভিযোগ উঠেছে ইসরায়েল ফুটবল সংস্থার বিরুদ্ধে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফিফা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে ইসরায়েলকে। 

জানা গিয়েছে, ২০২৪ সালে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ফিফায় একাধিক অভিযোগ জানিয়েছিল প্যালেস্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এমনকী ফিফার কাছে ইসরায়েলের সদস্যপদ স্থগিতের দাবিও জানানো হয়েছিল। 

এই অভিযোগের পরেই ইসরায়েল ফুটবল সংস্থার সভাপতির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছিল। একাধিক ক্লাবকে তিনি অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছেন বলে ফিফার তদন্তে উঠে আসে। এরপরেই ইসরায়েল ফুটবল সংস্থার বিরুদ্ধে শৃঙ্খলা এবং ফেয়ার প্লে নীতিভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। আর তার জন্য ইসরায়েল ফুটবল সংস্থাকে ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। 

এর পাশাপাশি, বৈষম্য নিয়েও ইসরায়েল ফুটবল সংস্থাকে সতর্ক করা হয়েছে। এটা ঘটনা, প্যালেস্তাইনের অভিযোগের ভিত্তিতেই দেড় বছর আগে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ফিফা। তাতেই উঠে এসেছে একাধিক অনিয়মের বিষয়টি। 

প্রসঙ্গত, প্যালেস্তাইন ফুটবল সংস্থার অভিযোগ ছিল, তাদের পশ্চিম সীমান্তের ক্লাবগুলিকে ইসরায়েল তাদের দেশের জাতীয় লিগে খেলার সুযোগ দিচ্ছে। ফিফার নিয়ম ভেঙেই এই কাজ করছে বলে অভিযোগ জানানো হয়েছিল। 

এই বিষয়ে ফিফা প্রথমে কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘ফিফার পক্ষে ভূরাজনৈতিক সংঘাতের সমাধান করা সম্ভব নয়।’ কিন্তু ইসরায়েল ফুটবল সংস্থার সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে ফিফা। অবশেষে মোটা টাকা করা হল জরিমানা।

  • সর্বশেষ