শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০১:১৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তবে তেহরানের অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছে ফিফা।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে মার্কিন প্রেসিডেন্ট ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন, এমন পরিস্থিতিতে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী নন।  ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা নিশ্চিত করা না হলে আমেরিকায় যাবে না বলে জানান।

বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ফিফা ইরানসহ অংশগ্রহণকারী সকল সদস্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

গতকাল এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা আশা করে সব দেশই আনুষ্ঠানিক ম্যাচসূচি অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেবে। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করার পর বেলারুশ জাতীয় ফুটবল দল হাঙ্গেরিতে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করেছে, যার মধ্যে জেডটিই এরেনায় স্কটল্যান্ড জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও ছিল।  

ক্রিকেটে এ ধরনের সমঝোতা সাধারণ ব্যাপার, যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত জাতীয় ক্রিকেট দল এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দল শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টের সময় নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে।

  • সর্বশেষ