শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের অংশবিশেষ, ফিফার সঙ্গে চুক্তি কার্যকর

২০২৬ বিশ্বকাপ নিয়ে সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে ফিফা। এই চুক্তির ফলে বিশ্বকাপের সম্প্রচারস্বত্বধারী প্রতিষ্ঠানগুলো ভিডিও প্ল্যাটফর্মটিতে সরাসরি ম্যাচের অংশবিশেষ দেখাতে পারবে, যা বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে সহজেই পৌঁছানোর সুযোগ করে দেবে।

ফিফা এই চুক্তিকে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে উল্লেখ করেছে। ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা জানিয়েছে, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে ম্যাচের প্রথম ১০ মিনিট সম্প্রচারে উৎসাহিত করা হবে স্বত্বধারীদের। মূলত এটি হবে একধরনের ‘টিজার’, যা তরুণদের আগ্রহ বাড়িয়ে পরে টিভির মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে উদ্বুদ্ধ করবে।

ফিফা আরও জানিয়েছে, ‘সম্প্রচারস্বত্ত্বধারীরা তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কিছু ম্যাচ পুরোটা সরাসরি দেখাতে পারবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের সম্পৃক্ত করা এবং প্রতিযোগিতার বাকি ম্যাচ কোথায় দেখা যাবে, সেটিও প্রচার করা সম্ভব হবে।’

তবে এই চুক্তির মূল্য প্রকাশ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইউটিউবে নিজেদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ শেয়ার করার প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা। সংস্থটি জানিয়েছে, ‘যার মধ্যে থাকবে অতীতের ম্যাচ ও ফুটবল ইতিহাসের আরও অনেক স্মরণীয় মুহূর্ত।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে ম্যাচসংখ্যা মোট ১০৪। এ টুর্নামেন্টে ‘বিশ্বজুড়ে ইউটিউব ক্রিয়েটরদের অভূতপূর্ব প্রবেশাধিকার’ দেবে ফিফা।

  • সর্বশেষ