শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১২:০৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোনো দল আইসিসির চেয়ে বড় নয়, বাংলাদেশ-পাকিস্তান প্রসঙ্গে জয় শাহ 

‌স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ভূমিকা নিয়ে অবশেষে মুখ খুললেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। কোনো নির্দিষ্ট দল নয়, আইসিসিই সবার ওপরে বলে মন্তব্য করেছেন তিনি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জলঘোলা কম হয়নি। শেষমেষ পাকিস্তান অংশ নিলেও, বাংলাদেশ ছিল দর্শকের ভূমিকায়। টাইগারদের বদলে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলেছে স্কটল্যান্ড।

মূলত, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। ভেন্যু সরানোর বাংলাদেশের সে দাবি আইসিসি না মানায়, বিশ্বকাপ খেলা হয়নি টাইগাদের। যা মেনে নিতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়েছিল তারা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে না খেলারও ঘোষণা দিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত আইসিসি, বিসিবির অনুরোধে সে ঘোষণা থেকে সরে আসে পাকিস্তান।

এতোদিন এই প্রসঙ্গে চুপ ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যিনি একটা সময় ছিলেন বিসিসিআই প্রধান। তবে এবার মুখ খুললেন তিনি।

‘আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি যে, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়, কোনো একটি একক দল সংস্থা তৈরী করে না। সংস্থাগুলো হলো সকল দলের একটি সমন্বয়।’

নানা বিতর্কের পরও সবশেষ বিশ্বকাপ ভিউয়ারশিপের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন বলে জানিয়েছেন জয় শাহ। আইসিসি চেয়ারম্যান জানান, এবার একযোগে খেলা দেখেছেন সর্বোচ্চ ৭২ লাখ মানুষ। ভারতীয় দলকে ২০৩৬ অলিম্পিক পর্যন্ত পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শও দিয়েছেন তিনি।

  • সর্বশেষ