শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়

পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ উপহার।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগে থেকে কোনো ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন। কখনো নিশ্চিত জেতা ম্যাচ হেরে যায়, কখনোবা হারা ম্যাচ জিতে যায়। কখনোবা শুরুতে মারাত্মক চাপে থাকলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে ওস্তাদ। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতে দেশবাসীকে ঈদ উপহার দিল বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শেষ ৩ ওভারে হাতে ৩ উইকেট নিয়ে ৩৩ রানের সমীকরণের সামনে এসে পড়ে পাকিস্তান। সেই ওভারের প্রথম তিন বলে তিন রান দেন তাসকিন আহমেদ। চতুর্থ বলে তাসকিন আহমেদের স্লোয়ার বল তুলে মারতে যান সালমান আলী আগা। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল মেহেদী হাসান মিরাজ তালুবন্দী করার পর প্রাণ ফিরে পায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মাঠে তাসকিন-মিরাজদের উদযাপন যেন স্পর্শ করে দর্শকদেরও।

৪৮তম ওভারে তাসকিন ৫ রান দিলে ২ ওভারে ২৮ রানের সমীকরণের সামনে পড়ে পাকিস্তান। স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা দিতে আসেন মোস্তাফিজুর রহমান। তার সেই ওভার থেকে প্রথম চার বলের মধ্যে দুই ছক্কা মারেন শাহিন আফ্রিদি। পঞ্চম বলে শাহিনের জোরালো শট মোস্তাফিজের হাঁটুতে সজোরে লেগেছে। মাটিতে লুটিয়ে পড়ার পর মোস্তাফিজের খোঁজ-খবর নেন শাহিন। মাঠে সেবা-শুশ্রূষা নেওয়ার পর বোলিংয়ে নামেন মোস্তাফিজ। সেই ওভারের শেষ বলে তাঁর কাটারে বিভ্রান্ত হয়ে হারিস রউফ সোজা ওপরে তুলে মারেন। হাওয়ায় ভেসে থাকা বল ক্যাচ ধরেন মিরাজ।

Advertisement

শেষ ওভারে ১৪ রানের সমীকরণ যখন, তখন বোলিংয়ে আসেন রিশাদ। সেই ওভারের দ্বিতীয় বলে সোজা আকাশে তুলে মারেন শাহিন আফ্রিদি। পেছন দিকে দৌড়েও তালুবন্দী করতে পারেননি রিশাদ। সেই ওভারে মাত্র ২ রান দিয়ে ইনিংসের শেষ বলে শাহিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রিশাদ। তাতেই বাংলাদেশ পেয়ে যায় ১১ রানের জয়।

২৯১ রানের লক্ষ্যে নেমে ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত ৬ রান করে আউট হয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪ রান। যার মধ্যে তৃতীয় ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। এর আগে ফারহানের উইকেটও নিয়েছেন তাসকিন। আরেক ওপেনার সাদাকাতকে ফেরান নাহিদ রানা।

২.৫ ওভারে ৩ উইকেটে ১৭ রানে পরিণত হওয়া পাকিস্তানের হাল ধরেন আবদুল সামাদ ও গাজী ঘোরি। যাঁর মধ্যে ঘোরির আজ অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। চতুর্থ উইকেটে ৬৭ বলে ৫০ রানের জুটি গড়েন তাঁরা (ঘোরি-সামাদ)। ১৪তম ওভারের শেষ বলে রানাকে ব্যাকফুটে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ঘোরি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ৩৯ বলে ২৯ রান করেছেন।

আরেক সেট ব্যাটার সামাদকে (৩৪) ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান। ঘোরি-সামাদ ফেরায় পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৭.৪ ওভারে ৫ উইকেটে ৮২ রান। ছয় নম্বরে নামা সালমান আলী আগা একপ্রান্তে আগলে রেখে নিজের মতো করে খেলতে থাকেন। ষষ্ঠ উইকেটে সাদ মাসুদ ও সালমান আগা গড়েন ৮২ বলে ৭৯ রানের জুটি। ৩২তম ওভারের দ্বিতীয় বলে মাসুদকে (৩৮) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মোস্তাফিজ। মাসুদেরও আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে।

সপ্তম উইকেটে ফাহিম আশরাফের সঙ্গে ৪৯ বলে ৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন সালমান। ফাহিমকে (৯) বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাসকিন। পাকিস্তানের স্কোর তখন হয়ে যায় ৩৯.৩ ওভারে ৭ উইকেটে ২০৯ রান। ৬৩ বলে ৮২ রানের সমীকরণ যখন সফরকারীদের সামনে, তখন একপ্রান্তে নিজের মতো করে খেলে যান সালমান। ৮৯ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। যদিও তাঁর সেঞ্চুরি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ৯৮ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ১০৬ রান। ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তাসকিন ১০ ওভারে ৪৯ রানে নিয়েছেন ৪ উইকেট।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সফরকারীরা তাদের একাদশে তিন পরিবর্তন নিলেও বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ২৯০ রান। তানজিদ হাসান তামিম ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় করেছেন ১০৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন তাওহীদ হৃদয়। পাকিস্তানের হারিস রউফ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আবরার আহমেদ ও শাহিন আফ্রিদি।

 

  • সর্বশেষ