শিরোনাম
◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা? ◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ জিতবে কারা—এই প্রশ্নের উত্তর জানতে কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে বাংলাদেশ। অলিখিত ফাইনালে সফরকারীদের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন বাকি কাজ তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা ঠিকমতো করতে পারলেই ১১ বছর পর সিরিজ জিতবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে দাপুটে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বিস্ফোরক জয়ের পর পাকিস্তানের বিপক্ষে ১১ বছরের পুরোনো ধবলধোলাইয়ের স্মৃতি উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে বাজে হারের পর তা সম্ভব হয়নি। প্রথম ওয়ানডেতে যেখানে পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে সেখানেই থেমে যায় বাংলাদেশ। আজ তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে আগে ব্যাটিং পেয়ে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকেরা।

মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সফরকারীরা তাদের একাদশে তিন পরিবর্তন এনেছে। আর বাংলাদেশ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়েই। আগে ব্যাটিং পেয়ে প্রথম থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন তানজিদ তামিম ও সাইফ হাসান। পাওয়ার প্লেতে (প্রথম ১০ ওভার) কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করেছে স্বাগতিকেরা। তানজিদ তামিম কিছুটা আক্রমণাত্মক থাকলেও সাইফ ধীরস্থির ব্যাটিং করতে থাকেন।

পাওয়ার প্লে শেষে আরও বেশি চড়াও হয়ে ওঠেন তানজিদ তামিম। একের পর এক চার-ছক্কা মারতে থাকেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর বাউন্ডারিতে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। একবার তো আউটই হতে গিয়েছিলেন। ১৭তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানি বাঁহাতি স্পিনার মাজ সাদাকাতকে তুলে মারতে যান তামিম। ডিপ মিড উইকেটের সীমানার ধারে বল ফেরাতে গিয়েও ফাহিম আশরাফ ভারসাম্য রাখতে না পারায় সেটা ছক্কা হয়ে যায়। তখন তাঁর রান ৫০। ওয়ানডেতে এটা তামিমের ষষ্ঠ ফিফটি।

এই ১০৫ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১৯তম ওভারের প্রথম বলে শাহিনের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান সাইফ। ৫৫ বলে ৩ চারে সাইফ করেন ৩৬ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর তামিমের রান তোলার গতি কিছুটা কমে গেলেও সেঞ্চুরি করেছেন ১০০‍+ স্ট্রাইকরেটে। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলী আগাকে সোজা সাইটস্ক্রিনের বরাবর ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৯৮ বল। তাঁর সেঞ্চুরিতে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে দেখা যায় উচ্ছ্বাস। তিন অঙ্ক ছুঁয়ে প্রথমে হেলমেটটা খুললেন। তারপর পিচে সিজদা দিলেন।

সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৭তম ওভারের তৃতীয় বলে আবরারকে কাট করতে যান তামিম। ব্যাটে বলে ঠিকমতো সংযোগ না হওয়া বল সোজা কাভারে শাহিন আফ্রিদির হাতে চলে যায়। ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে বিদায় নেন তানজিদ তামিম। তার আগে শান্ত ৩৪ বলে ২৭ রান করে হারিস রউফের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন। আউট হওয়ার সঙ্গে সঙ্গে একটা রিভিউ নষ্ট করে গেছেন শান্ত।

শান্ত-তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় করেন ৬১ বলে ৬৮ রানের জুটিতে। ৪৭তম ওভারের তৃতীয় বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন হারিস রউফ। ৫১ বলে ১ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন লিটন।

লিটনের উইকেট নেওয়ার পরের বলেই রিশাদ হোসেনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন রউফ। তবে হ্যাটট্রিকটা তিনি করতে পারেননি। পাঁচ নম্বরে নামা তাওহীদ হৃদয় ৪৪ বলে ৪ চারে ৪৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের ২৯০ রানের মধ্যে সর্বোচ্চ ১০৭ রান আসে তানজিদ তামিমের ব্যাটেই। পাকিস্তানের রউফ ১০ ওভারে ৫২ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়