শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ব্যাটার সালমান আলি আঘা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানআউটের পর মেজাজ হারান। আউট হয়ে মাঠ ছাড়ার সময় গ্লাভস হেলমেট ছুড়ে মারেন।

তার আগে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তর্কেও জড়ান তিনি। যার জেরে ধারণা করা হচ্ছিল শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সালমান। বিসিবির একজন অফিসিয়াল নিশ্চিত করেছেন, সালমানকে তিরস্কারের সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসি দ্রুতই এটি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানাবে।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, প্রতিপক্ষ ফিল্ডারদের গালাগালি; মাঠের ভেতরে ও বাইরে গ্লাভস-হেলমেট ছুড়ে মারা! এই তিন অপরাধের জন্য ম্যাচ শেষে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে সালমান দোষ মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজ তার দশম ওভারের প্রথম তিন বলে দেন মাত্র এক রান। চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে।

কিন্তু তাকে সেই সুযোগ দেননি বাংলাদেশ অধিনায়ক। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি। এভাবে রান আউট হওয়াটা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমানের। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সফরকারী অধিনায়ক।

রান আউট ইস্যুতে পরে সালমান আলি আঘা বলছিলেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে বেছে নিতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও কখনো এমনটা করব না।

  • সর্বশেষ