শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৯:৪৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

স্পোর্টস ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পর এবার ফিফার কাছে উল্টো যুক্তরাষ্ট্রকেই টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ১০০ দিনেরও কম সময় বাকি। এর মধ্যেই টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র এবং অংশগ্রহণকারী দল ইরানের মধ্যে চলমান সংঘাত বিশ্বকাপকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে।

ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ফুটবল দল। তাদের দাবি, যদি কোনো দেশকে সরাতে হয় তাহলে ফিফার উচিত যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, ইসরাইলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে বড় ধরনের সংঘাত শুরু হয়। সেই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ এক পোস্টে বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত। তবে তিনি মনে করেন, তাদের নিজেদের জীবন এবং নিরাপত্তার স্বার্থে এই টুর্নামেন্টে ভ্রমণ করা উচিত হবে না।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরান ফুটবল দল এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন এবং এর আয়োজক সংস্থা ফিফা। এটি কোনো একক দেশের ইভেন্ট নয়।

তাদের বক্তব্য অনুযায়ী, ইরান জাতীয় দল টানা জয়ের মাধ্যমে এবং নিজেদের যোগ্যতায় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। তাই ইরানকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই।

এর আগে দেশটির ক্রীড়ামন্ত্রীও জানিয়েছেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্প ইরানকে স্বাগত জানাবেন বলে মন্তব্য করলেও বাস্তবে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্রঃ দ্য মিরর / বি‌ডিপ্রতি‌দিন

  • সর্বশেষ