শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের আবরার আহমেদকে দলে নিলো সানরাইজার্স

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ নিলামকে ঘিরে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়ল সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজি। ১২ মার্চ প্রথম দফার নিলাম ছিল।নিলামকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড  বড় মাইলফলক হিসেবে তুলে ধরতে চাইলেও, তা ঘিরে তৈরি হয়েছে ভারতজুড়ে তৈরি হয়েছে বড় বিতর্ক।

সানগ্রুপের মালিকানাধীন ‘সানরাইজার্স লিডস’ পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রায় ১ লক্ষ ৯০ হাজার পাউন্ড (প্রায় ২.৩৪ কোটি টাকা) দিয়ে আবরারকে দলে নিয়েছে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। এই চুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ।

কারণ, বহু বছর পর কোনও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সরাসরি পাকিস্তানের হয়ে খেলা আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিল।  -- আজকাল

advertisement

যুক্তরাজ্যে এই সিদ্ধান্তকে যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় বেছে নেওয়ার উদাহরণ হিসেবে প্রশংসা করা হলেও, ভারতে বহু ক্রিকেটপ্রেমীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে সানরাইজার্স ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছেন।

‘দ্য হান্ড্রেড’-এর আট দলের এই টুর্নামেন্ট আগামী ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই বিতর্কের পিছনে মূল কারণ আবরার আহমেদের ২০২৫ সালের মাঝামাঝি সময়ে করা কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

সীমান্তে উত্তেজনার সময় তিনি এমন কিছু পোস্ট করেছিলেন বলে অভিযোগ ওঠে যা ভারতীয় সেনাবাহিনীকে ব্যঙ্গ করে করা হয়েছে বলে দাবি করছেন অনেক ভারতীয় সমর্থক।

সমালোচকদের দাবি, যে ক্রিকেটার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেছিলেন, তাকে মোটা অঙ্কের চুক্তিতে দলে নিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকরা দেশের অনুভূতিকে অগ্রাহ্য করেছেন।

অনেকে আবার সানরাইজার্স ব্র্যান্ডের মুখ কাব্যা মারানকেও কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে তিনি আবরার আহমেদের জন্য বিড করেন বলেও অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘বহু বছর ধরে দেশের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলেছে। কিন্তু বিদেশি লিগে টাকা এলেই সেই অবস্থান বদলে যায়। ভারতীয় মালিকানা, ভারতীয় ব্র্যান্ড, কিন্তু দেশের বাইরে অবস্থান অন্যরকম।

গত কয়েক মাস ধরে জল্পনা ছিল, ‘দ্য হান্ড্রেড’-এর চারটি ভারতীয় মালিকানাধীন দল, সানরাইজার্স লিডস, এমআই লন্ডন, ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস এবং সাদার্ন ব্রেভ, পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলার এক অলিখিত নীতি মেনে চলবে।

  • সর্বশেষ