শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ‌জিল‌্যা‌ন্ডের পেসার ২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন  

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে আলো ছড়ালেন বাঁহাতি পেসার থমাস ও'কনর। দুর্দান্ত বোলিং করে নিজের বাবার ২৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন ওটাগোর এই পেসার। দুই ইনিংস মিলিয়ে তিনি নিলেন ১৩ উইকেট।

ইডেন পার্কের আউটার ওভালে গত বুধবার শেষ হওয়া ম্যাচে অকল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেন থমাস। এই টুর্নামেন্টের ১৯৯৯ সালের সংস্করণে ওটাগোর বিপক্ষেই ১২ উইকেট নিয়েছিলেন থমাসের বাবা ও নিউ জিল্যান্ডের সাবেক পেসার শেইন ও'কনর। -- টি স্পোর্টস

চমৎকার বোলিং করে অকল্যান্ডের প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন থমাস। পরে ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে তিনি নেন ৬ উইকেট। সব মিলিয়ে ৮৫ রানে ১৩ উইকেট নিয়ে ওটাগোর ৯ উইকেটের জয়ের নায়ক ২১ বছর বয়সী পেসার।

১৯৯৯ সালের তৎকালীন শেল ট্রফির (বর্তমান প্লাংকেট শিল্ড) ম্যাচে অকল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন শেইন। পরে দ্বিতীয়বার তার শিকার ৬৪ রানে ৬ উইকেট। শেইনের এমন বোলিংয়ের পর ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ওটাগো।

মজার ব্যাপার হলো, শেইনের ওই কীর্তির সময় জন্মই হয়নি থমাসের। ২০০৪ সালে জন্মগ্রহণ করা সেই পেসার এবার ভেঙে দিলেন বাবার রেকর্ড। দুই ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন নিউ জিল্যান্ডের বিখ্যাত আম্পায়ার বিলি বাউডেন।

ম্যাচে নেওয়া ১৩ উইকেট ওটাগোর হয়ে সব মিলিয়ে সপ্তম সেরা বোলিং পারফরম্যান্স। আর ১৯৮৯-৯০ মৌসুমের পর এটিই সেরা বোলিং।

  • সর্বশেষ