শিরোনাম
◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:০০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

স্পোর্টস ডেস্ক : গত ৮ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এটি দেশটির টানা দ্বিতীয় ২০ ওভারের ফরম্যাটের শিরোপা, সব মিলিয়ে তৃতীয়। এমন রেকর্ড নেই আর কোনো দেশের।

তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন হার্দিক পান্ডিয়া। যার কারণে তারকা এ অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে।

বিশ্বকাপ জেতার পর উদযাপনের সময় পিঠে পতাক বেধে রেখেছিলেন হার্দিক। একটা সময় পতাকাসহ স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে, শুরু হয় আলোচনা-সমালোচনা।

ওয়াজিদ খান নামের পুনের এক উকিল শিবাজি নগর থানায় পান্ডিয়ার নামে পতাকা অবমাননার অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে তিনি এই কাজ করেছেন। এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছে শিবাজি নগর থানার এক পুলিশ কর্মকর্তা। --- ডেই‌লি ক্রিকেট

মামলার ব্যাপারে ওয়াজিদ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তার (পান্ডিয়া) পিঠে জাতীয় পতাকা বাধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অপমান।

পতাকা অবমাননার অভিযোগে মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে যুক্তি তর্কের পর পুলিশ তা গ্রহণ করে। ওয়াজিদ বলেন, ‘‘১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ধারা ২ অনুযায়ী আমাদের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা উচিত। কিন্তু পান্ডিয়ার বিরুদ্ধে যখন শিবাজি নগর থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, তারা বলেছিল, ‘ঘটনাটি এখানে ঘটেনি। 

অন্য কোথাও ঘটেছে।’ তখন আমি বললাম, ‘জাতীয় পতাকা পুরো দেশের প্রতীক। তাই শিবাজি নগর থানাতেও অভিযোগ করতে পারি।’ তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি কপি দিয়েছে। এখন দেখা যাক কী হয়।

  • সর্বশেষ