শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ারের প্রথম ফাইফার, নাহিদ রানায় বিপর্যস্ত পাকিস্তান

১৭.৫-৬৯-৫! বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের স্কোরলাইন। ৫-১৮-৫–এটা এই ম্যাচে নাহিদ রানার বোলিং পারফরম্যান্স। পাকিস্তানের পতন হওয়া প্রথম পাঁচ উকেটের প্রতিটি শিকার করেছেন বাংলাদেশের এই স্পিডস্টার। নাহিদের গতির সামনে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুরের হোম অব ক্রিকেটে ক্যারিয়ারের সেরা বোলিং করে পাকিস্তানকে কাঁপিয়ে দিচ্ছেন 'চাপাই এক্সপ্রেস' খ্যাত নাহিদ।

বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করেছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৭০ রানে ৬ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান। একাই পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানকে ধসিয়ে দেয়ার নায়ক নাহিদ রানা। মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই স্পিডস্টার। এটিই জাতীয় দলের হয়ে তার সেরা বোলিং ফিগার।


বাকি উইকেটটি গেছে মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।  

  • সর্বশেষ