শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কোয়াব সভাপ‌তি মিঠুনের কাছে ক্রিকেটাররা জান‌তে চান, ঢাকা লি‌গের কী হ‌বে

স্পোর্টস ডেস্ক : দে‌শের ঘরোয়া ক্রিকেটাররা এখন আছেন বেশ অনিশ্চয়তা মধ্যে। দেশের শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ কবে আবার মাঠে গড়াবে—তা নিয়ে শঙ্কা বাড়ছে।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( কোয়াব) সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, ক্লাবগুলোর সঙ্গে বিসিবির চলমান বিরোধের কারণে সব স্তরের ক্রিকেটারই অনিশ্চয়তায় পড়েছেন।

মিঠুন জানান এখন জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগের ক্রিকেটারদেরও একটাই প্রশ্ন তার কাছে।

তিনি যেমনটা বলছিলেন, ‘এখন প্রত্যেক খেলোয়াড়ের একটাই প্রশ্ন—ঢাকা লিগের কী হবে? যদি ঢাকা লিগ না হয়, তাহলে খেলোয়াড়রা কী করবে?’

জাতীয় দলের এই ব্যাটার জানান, ঘরোয়া প্রতিযোগিতা না থাকায় পেশাগত ও আর্থিক—দুই দিক থেকেই কঠিন পরিস্থিতিতে পড়েছেন অনেক ক্রিকেটার।

মিঠুন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ভুগছে খেলোয়াড়রাই।’

তিনি আরও বলেন, বছরের এই সময়টায় সাধারণত ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এবার লিগ শুরু না হওয়ায় অনেকেই নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

তার ভাষায়, ‘এ সময় সবারই প্রিমিয়ার লিগ বা অন্য ঘরোয়া প্রতিযোগিতায় খেলার কথা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া এখন কোনো ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে না। খেলোয়াড়রা নিজেদের মধ্যে শুধু অনুশীলন ম্যাচ খেলছে। কিন্তু এটা দীর্ঘদিন চলতে পারে না।’

মিঠুন বলেন, ক্রিকেটারদের জন্য ঢাকা প্রিমিয়ার লিগ শুধু আর্থিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, প্রতিযোগিতার দিক থেকেও এর মূল্য অনেক।

তিনি বলেন, ‘ঢাকা লিগ ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু টাকার বিষয় নয়। প্রতিযোগিতা আর ম্যাচের তীব্রতার দিক থেকেও এই লিগের মূল্য অনেক।

মিঠুন আশা প্রকাশ করেন, বোর্ড ও ক্লাবগুলোর মধ্যে চলমান সমস্যা দ্রুত সমাধান হবে এবং আবার মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেট।

  • সর্বশেষ