শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক ফুটবল থে‌কে বিদায় নি‌লেন ইং‌লিশ ফুটবলার কাইল ওয়াকার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাইল ওয়াকার। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দলকে বিদায় বলেন ইংলিশ ডিফেন্ডার। বিশ্বকাপের মাত্র তিন মাস আগেই ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন ওয়াকার।

বিদায় বার্তায় ওয়াকার জানান, এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমার খারাপ লাগছে, তবে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি তা নিয়ে আমি ভীষণ গর্বিত।

২০২০ ও ২০২৪ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ওয়াকার। এছাড়া ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ৯৬টি ম্যাচ খেলেই তিনি বিদায় বললেন। --- টি স্পোর্টস

জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে ওয়াকার বলেন, পাঁচটি বড় টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করা, যেসব ফাইনালে আমরা উঠেছি সেখানে খেলা এবং এই ইংল্যান্ড দলের অংশ হতে পারা—বিশেষ করে যেসব খেলোয়াড় ও কোচের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি—সবই আমার জন্য বিরাট সম্মানের। কিন্তু আজ সেই অধ্যায়ের শেষ। আন্তর্জাতিক মঞ্চে আমার ক্যারিয়ারের একটি সুন্দর সমাপ্তি পেলাম।’

ইংল্যান্ডে যেসব কোচের অধীনে খেলেছিলেন ওয়াকার, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াকার বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যেসব কোচের অধীনে কাজ করেছি—ফ্যাবিও কেপেলো, রয় হজসন, লি কার্সলে, গেরেথ সাউথগেট এবং থমাস টুখলেকে। তারা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন। অতীত ও বর্তমান সব সতীর্থকেও ধন্যবাদ জানাই, সবার জন্য রইল শুভকামনা।

  • সর্বশেষ