শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়ান কাপ: উজবেকিস্তানের কাছে ৪ গোলে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের বাঁচামরার ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেও হলো না শেষ রক্ষা। ৪-০ গোলের হার দিয়েই পিটার বাটলারের দলের শেষ হলো এশিয়ান কাপের মিশন।

হারলেই শেষ এশিয়ান কাপের স্বপ্ন– এমন সমীকরণ নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে পড়ে লাল সবুজের দল। ফলস্বরূপ ১০ মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন।

ম্যাচের ৩১ মিনিটে ঋতুপর্ণার আক্ষেপ। বক্সের বাইরে থেকে তার অসাধারণ শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন উজবেক গোলরক্ষক মাফতুনা। 

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। কিন্তু বারবারই সেই আক্রমণগুলো খেই হারাচ্ছিল প্রতিপক্ষের রক্ষণের সামনে। তবে ৪ মিনিটে ২ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৭০ মিনিটে আরও একবার জাল কাঁপালেও বাতিল হয় সেই গোল। শেষ দিকে আরও এক গোল হজম করে বাটলার শিষ্যরা।

প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। ফলে নারী এশিয়ান কাপের শেষ আটে জায়গা করে নিতে এই ম্যাচে উজবেকিস্তানকে হারাতেই হতো। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।

  • সর্বশেষ