শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রেকর্ড গড়ে বিশ্বকাপ জিতলো ভারত, নিউজিল্যান্ডের অসহায় আত্মসমার্পণ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠের ১ লাখ ৩২ হাজার দর্শকের গগন বিদারি চিৎকার, প্রায় সকলের মুখে ভারত ভারত রব। এবার আর হতাশা নিয়ে নয়, শিরোপা জয়ের আনন্দ সাথে করে বাসায় ফিরেছেন সমর্থকরা। ফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড।

আহমেদাবাদে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে স্বাগতিকরা। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ১৫৯ রানে থামে কিউইরা। ৯৬ রানের জয় পায় স্বাগতিকরা। -- ডেই‌লি ক্রিকেট

এ নিয়ে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। সেই সাথে টানা দ্বিতীয়। যা পারেনি আর কোনো দল।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। কিউই বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান তারা। ৭ ওভারে স্কোরবোর্ডে ৯৮ রান তোলেন অভিষেক ও স্যামসন। ২১ বলে অভিষেক ৫২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।

advertisement

আরও একবার সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরেছেন স্যামসন। ৪৬ বলে তার ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ইনিংসটিতে ৫ বাউন্ডারি ও ৮টি ছক্কা মেরেছেন স্যামসন। তিনে নামা ইশান কিষানও তুলে নিয়েছেন ফিফটি। ২৫ বলে ৫৪ রান করেছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন জিমি নিশাম।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ভারতীয় বোলারদের কোনো জবাবই দিতে পারেননি তারা

নিউজিল্যান্ডের হয়ে ২৬ বলে ৫২ রান করেছেন টিম সেইফার্ট। মিচেল স্যান্টনারের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৪৩ রান। যা কিউইদের হারের ব্যবধান কমিয়েছে শুধু।

ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। ৩টি উইকেট নিয়েছেন আক্সার প্যাটেল।

  • সর্বশেষ