শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

স্পোর্টস ডেস্ক : বিলবাওয়ের সান মামেসে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। লিগে টানা তৃতীয় জয়ে আবার চার পয়েন্টে এগিয়ে গেল শিরোপাধারীরা। ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

বিলবাওয়ের এই মাঠে খেলা সফরকারী যেকোনো দলের জন্যই কঠিন হয়ে থাকে। বার্সেলোনাকেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা।

চোটের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানো দলটি নিজেদের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিল না। প্রায় ৭১ শতাংশ পজেশন রাখলেও, গোলের জন্য সাত শটের কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।

এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। লিগের গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। বাকি সময়ে বিলবাও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি। ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিলবাও।

  • সর্বশেষ