শিরোনাম
◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে? ◈ ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’? ◈ এবার ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান টেস্ট দলের কোচ হ‌চ্ছেন সরফরাজ আহ‌মেদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট দলের কোচ হচ্ছেন সরফরাজ আহমেদ। রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপে ভরাডুবি, টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর পাকিস্তান দলে বদল অবশ্যম্ভাবী ছিল। আর এবার কোচ বদল করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে টেস্ট দলের কোচ হতে চলেছেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। 

গত বছরের অক্টোবর থেকেই পাকিস্তান টেস্ট দলের পূর্ণ সময়ের কোচের পদ খালি ছিল। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন আজহার মাহমুদ। এবার পূর্ণ সময়ের কোচ নিয়োগ করতে চলেছে পিসিবি।

মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৮ এবং ১৬ মে রয়েছে দু’টি টেস্ট। পাক সংবাদম্যাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই সিরিজ থেকেই নতুন এই দায়িত্ব নেবেন সরফরাজ। ৩৮ বছর বয়সি প্রাক্তন এই উইকেটরক্ষক–ব্যাটারকে নিয়োগের বিষয়টির সরকারি ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। 

এটা ঘটনা আজহার মাহমুদকে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার পাকিস্তান দলের সঙ্গে দেখা গিয়েছিল। তবে এবার দীর্ঘ মেয়াদে টেস্ট দলের হাল ধরতে সরফরাজকেই বেছে নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে পরামর্শদাতা হিসাবে পিসিবিতে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। 

এটা ঘটনা, সরফরাজের অধিনায়কত্বে পাকিস্তান টানা ১১টি টি–২০ সিরিজে জয় পেয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তান পাঁচ বার দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তাঁর আমলে। সরফরাজের নেতৃত্বেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল পাকিস্তানের সর্বশেষ আইসিসি শিরোপা জয়। সেই সরফরাজকেই এবার দায়িত্ব দিতে চলেছে পিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়