শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা‌কে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের ফাইনালে যে‌তে চায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল সামনে রেখে আত্মবিশ্বাসে উজ্জ্বল নিউজিল্যান্ড শিবির। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক মিচেল স্যান্টনার দৃঢ় কণ্ঠে জানিয়েছেন—এক ম্যাচের লড়াইয়ে তারা যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।

সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, দলকে আন্ডারডগ বলা হলেও তাদের লক্ষ্য ছিল শুরু থেকেই শেষ চারে ওঠা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখন এক ম্যাচের চ্যালেঞ্জ, আর এমন লড়াইয়ে নিজেদের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাদের। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই দলের বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। অধিনায়ক অ্যাইডেন মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখনো অপরাজিত। সুপার এইটে তারা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে।

তবে স্যান্টনারের বিশ্বাস, নকআউট পর্বে অতীতের ফল নয়, দিনের পারফরম্যান্সই আসল।

advertisement

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক জানান, 'এখন আর অতীতের ফলাফল গুরুত্বপূর্ণ নয়। এটি একটি ম্যাচ—জিতলেই ফাইনাল।'

নিউজিল্যান্ড দুই ম্যাচ হেরে নেট রানরেটের ব্যবধানে সেমিফাইনালে উঠেছে। তবু দলটি এখনো সেরা খেলাটা খেলেনি বলেই মনে করেন অধিনায়ক। -- ডেই‌লি ক্রিকেট

তার ভাষায়, 'আমরা এখনো নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। যদি সব বিভাগে একসঙ্গে সেরা পারফরম্যান্স দিতে পারি, তাহলে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

এদিকে পারিবারিক কারণে দেশে যাওয়া পেসার ম্যাট হেনরি দলে ফিরছেন। তাকে নিয়েও আশাবাদী স্যান্টনার। সব মিলিয়ে ইডেন গার্ডেন্সে দুই অপেক্ষমাণ দলের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে।

  • সর্বশেষ