শিরোনাম
◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মঙ্গলবার বিজয় দিবস উপল‌ক্ষে ক্রিকেট ম্যাচ খেলবেন বুলবুল-রাজ্জাকরা 

স্পোর্টস ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে বিশেষ একটি ম্যাচ খেলবে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। বিসিবির আয়োজিত এই ম্যাচে মাঠে দেখা যাবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। এছাড়াও বিসিবির একাধিক পরিচালক খেলবেন।

শহীদ জুয়েল ও শহীদ মুশতাক এই দুই নামে ভাগ হয়ে খেলবে সাবেক ক্রিকেটাররা। ১৬ ডিসেম্বর সকাল দশটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

দুই দলের স্কোয়াড

শহীদ জুয়েল একাদশ :
শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন ম্নির, এনামুল হক মণি, রকিবুল হাসান।

Advertisement

কোচ : গোলাম ফারুক শুরু
ফিজিও : আবু হানিফ
টিম সহকারী : মিলন খান

শহীদ মুশতাক একাদশ

হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম, জামাল বাবু।

কোচ : দিপু রায় চৌধুরী
ফিজিও : এনামুল হক
টিম সহকারী : আলমগীর হোসেন।

  • সর্বশেষ