শিরোনাম
◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌মে‌সি‌কে জার্সি উপহার দিলেন শচীন টেন্ডুলকার, মুম্বাই‌য়ে জমজমাট অনুষ্ঠা‌নে ফুটবল খেললেন মে‌সি ও সুয়া‌রেস 

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রড্রিগো ডি-পল, শচীন তেন্ডুলকার, সুনীল ছেত্রী একই মঞ্চে। দর্শকদের জন্য আর কী চাই। মুম্বইয়ে লিও মেসির গোট ট্যুর জমজমাট। 

ফুল হাউস ওয়াংখেড়ে প্রদর্শন করলেন মেসি, ডি পল, সুয়ারেজ। খুদে ফুটবলারদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেললেন তিন তারকাই।

হাত মেলালেন  ইন্ডিয়া স্টার্স এবং মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গে। ছেত্রী ছাড়াও দলে ছিলেন নিখিল পূজারী, রাহুল ভেকে, আশুতোষ মেহতা।

মুম্বইয়ের মাঠে স্লোগান শুনে একগাল হাসিতে ভক্তদের সঙ্গে দেখা করলেন লিও। তবে একটা বিষয় স্পষ্ট, কলকাতার ঘটনা থেকে বাকি তিনটি শহর পুরোপুরি শিক্ষা নিয়ে আয়োজন করেছে মেসির সফর। 

Advertisement

ওয়াংখেড়েতে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, টাইগার শ্রফ, অজয় দেবগণ।

মাঠের একটা পাশে বড় তাঁবু তৈরি করা হয়েছিল। ভিভিআইপি-রা মাঠে এসে আগে সেখানে বসলেন। মাঠের মাঝে তৈরি করা হয়েছিল বড় স্টেজ।

মেসি যখন মাঠে এলেন কেউ ধারেকাছেও গেলেন না। গোটা মাঠ প্রদর্শন করলেন তিন তারকা, ফুটবল খেললেন। ভক্তদের সঙ্গে যথেষ্ট সময় কাটিয়ে নেওয়ার পর শেষে মেসি এলেন স্টেজে।

এক এক করে সঞ্চালক নাম ধরে ডাকলেন তারপর তারকারা মঞ্চে এসে মেসির সঙ্গে দেখা করলেন। ওয়াংখেড়েতে মেসির সফরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

হায়দরাবাদের মতোই এখানেও মেসি বল ছুঁড়লেন ভক্তদের উদ্দেশ্যে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও। ইন্টার মায়ামির মিডফিল্ডার তো সারা মাঠ দৌড়ে বেড়ালেন।

খুদে ফুটবলারদের সঙ্গে পাস খেললেন জমিয়ে। অনেকের স্কিল দেখে পিঠ চাপড়ে দিলেন ফুটবল দুনিয়ার লেজেন্ডরা। মেসি, সুয়ারেজ, ডি পলরা যে ভাল মতোই সুনীল ছেত্রীকে চেনেন এদিন তা পরিষ্কার বোঝা গেল।

নিজের সই করা আর্জেন্টিনার জার্সি সুনীল ছেত্রীকে উপহার দিলেন মেসি। মঞ্চে যখন শচীনকে ডাকা হল চিৎকারে তখন কান পাতা দায়। নিজের সই করা ১০ নম্বর জার্সি মেসিকে উপহার দিলেন শচীন।

তিন ফুটবল তারকাকে ভবিষ্যতে আবারও ভারত সফরের জন্য আমন্ত্রণ জানালেন। এদিন ওয়াংখেড়েতে মেসির হাত ধরে উদ্বোধন হল প্রোজেক্ট মহাদেব।

ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। রাজ্যজুড়ে ফুটবলের উন্নতিতে এই প্রকল্প চালু করেছে সেখানকার সরকার।

তিন দেশেরে পতাকা নিয়েও ছবি তুললেন ফুটবলাররা। শচীন এবং মেসির হাতে ছিল ভারতের পতাকা, সুয়ারেজের হাতে ছিল উরুগুয়ের পতাকা এবং ডি-পল হাতে নিয়েছিলেন আর্জেন্টিনার পতাকা।

পেনাল্টিও মারলেন মেসি। হেলায় গোল করে গেলেন। সাক্ষী থাকল ওয়াংখেড়ে। এবার মেসি যাবেন দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। অনুষ্ঠান রয়েছে সেখানেও।

  • সর্বশেষ