শিরোনাম
◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা ◈ ওয়ান ইলেভেন কুশীলব ও তাদের সহযোগীদের দি‌কে পু‌লি‌শের চোখ ◈ এই ৯ ধরনের খরচের তথ্য আয়কর রিটার্নে না দিলেই বিপদ   

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাফিনিয়ার জোড়া গোলে ওসাসুনাকে হারা‌লো বা‌র্সেলোা

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার দাপট ছি‌লো ম্যাচ জুড়েই। এ‌দিন আ‌রো গোল হ‌তে পার‌তো। ‌শেষ পর্যন্ত দুই গো‌লের জ‌য়ে মাঠ ছাড়‌লো বা‌র্সেলেনা। এ‌দিন জোড়া গোলের আনন্দে মাতলেন রাফিনিয়া। ওসাসুনাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল হান্সি ফ্লিকের দল।

ক‌্যাম্প ন‌্যুয়ে শনিবার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। --- বি‌ডি‌নিউজ

ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর, লিগে টানা সাত ম্যাচ জিতল বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৪৩। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল।

ওসাসুনার বিপক্ষে প্রায় ৮০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সফরকারীদের তিন শটের দুটি লক্ষ্যে ছিল।

বার্সেলোনা শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, ২০তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে যায় ওসাসুনা। আন্তে বুদিমিরের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

তিন মিনিট পর এগিয়ে যেতে পারত বার্সেলোনা। মার্কাস র্যাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান ফেররান তরেস। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর পর্যালোচনার পর ধরা হয় অফসাইড।

তরেস যদিও অফসাইডে ছিলেন না। ওই আক্রমণের শুরুতে ডান দিকে ছোট করে নেওয়া কর্নারে রাফিনিয়া পাস দেন লামিনে ইয়ামালকে। সতীর্থের ফিরতি পাস পাওয়ার সময় অফসাইডে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৭০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে পেদ্রি বল ধরে এগিয়ে গিয়ে পাস দেন রাফিনিয়াকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে পাঠান ২৮ বছর বয়সী তারকা।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রাফিনিয়া। ইয়ামালের পাস বক্সে পেয়ে ক্রস বাড়ান ডিফেন্ডার জুল কুন্দে। ওসাসুনার এক খেলোয়াড়ের পায়ে লেগে যাওয়া বল দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক।

পরের ম্যাচে আগামী মঙ্গলবার কোপা দেল রের শেষ বত্রিশে তৃতীয় স্তরের দল গুয়াদালাহারার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

  • সর্বশেষ