শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, নিয়ে গেছে অ্যানটেনাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সূর্যবংশী একাই একশ', খেল‌লেন ১৪ ছক্কায় ১৭১ রানের বিধংসী ইনিংস

স্পোর্টস ডেস্ক : ভারতের তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী একের পর এক রেকর্ড ভেঙে চলছেন। ৫২ বলে সেঞ্চুরি করে ইতোমধ্যেই নিজের নামে লিখেছেন দ্রুততম যুব ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে শুক্রবার (১২ ডি‌সেম্বর) ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। সূর্যবংশী ছাড়িয়ে গেছেন শুবমান গিল, শিখর ধাওয়ান এবং মায়াঙ্ক আগারওয়ালের রেকর্ড। ধাওয়ান ২০০৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৫ রান।  ---‌টি স্পোর্টস

গিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১৬০ রান, আর ২০০৭ সালে অজিদের বিপক্ষে মায়াঙ্ক আগারওয়ালও করেন ১৬০ রান। তিন নম্বরে থাকা রাজ বাওয়া করেছিলেন ১৬২ রান। সবার ওপরে আম্বাতি রায়ডুর ১৭৭ রানের ইনিংস।

আরব আমিরাতের বিপক্ষে ইনিংসের শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন সূর্যবংশী। ৩০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরের পঞ্চাশ তুলে সেঞ্চুরি করতে ১৪ বছর বয়সী বঁহাতি ব্যাটার খেলেন ২৬ বল। 

৫৬ বলে শতক ছুঁয়ে আরও আক্রমনাত্মক হয়ে ওঠেন সূর্যবংশী। ৮৪ বলে দেড়শো পেরিয়ে যান এই বাঁহাতি। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রানে আউট হন তিনি, ইনিংসে ছিল ৯ টি চার, ১৪ টি ছয়। 

যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ২০০৮ সালে ১২ ছয় মারা নামিবিয়ার ব্যাটার মাইকেল হিলের রেকর্ড ভাঙেন তিনি।

সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসের সঙ্গে আরও দুই ব্যাটারের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।

  • সর্বশেষ