শিরোনাম
◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে হা‌রি‌য়ে সি‌রি‌জে সমতা আন‌লো পা‌কিস্তান 

স্পোর্টস ডেস্ক : খেল‌লো ভা‌লো বাংলা‌দেশ, ত‌বে হারও স্বীকার কর‌তে হ‌লো তা‌দের। পা‌কিস্তানের নারীরা যার পরনাই ল‌ড়ে জি‌তে গে‌ছে।

কক্সবাজার একাডেমি মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে বড় পুঁজি নিয়েও জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা ফেরালো পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। সিরিজের আগের তিন ম্যাচে এত রান হয়নি। তবে এটিকেও মামুলি বানিয়ে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে গেছে সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে তিন নম্বরে নেমে ৩৪ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন অচেনা জান্নাত। এছাড়া মাইমুনা নাহার ২৪ ও সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২০ রান।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।

রান তাড়ায় ঝড়ো ফিফটি করেন ফিজা ফিয়াজ। ৫ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক ইমা নাসিরের ব্যাট থেকে আসে অপরাজিত ৪২ রান। দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। একই মাঠে শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।

  • সর্বশেষ