শিরোনাম
◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত দাপ‌টে খে‌লে‌ছে বায়ার্ন মিউ‌নিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ার পর সমতা টানেন সের্গে জিনাব্রি। এরপর লেনার্ট কার্ল দলকে এগিয়ে নেন এবং একটু পর ব্যবধান বাড়ান জোনাথন টাহ।

আসরে প্রথম চার রাউন্ডে জয়ের পর, গত ম্যাচে আর্সেনালের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বায়ার্ন।

সেই হতাশা ঢাকতে এবার আক্রমণাত্মক শুরু করে তারা। ৬০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। আর স্পোর্তিং চারটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট হলো বায়ার্নের। এক ম্যাচ কম খেলা আর্সেনাল সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

  • সর্বশেষ