শিরোনাম
◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরুলের হ্যাটট্রিক, জু‌নিয়র বিশ্বকাপে বাংলাদেশের ট্রফি জয় 

স্পোর্টস ডেস্ক : শেষ কোয়ার্টারে একের পর এক আক্রমণে বাংলাদেশ শিবিরে ভীতি ছড়ায় অস্ট্রিয়া। ৯টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ইউরোপের দলটি। যার ড়মধ্যে গোল পায় তিনটিতে। তারপরও ৫-৩ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। 

অস্ট্রেয়ার বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। দারুণ এই জয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ১৭তম স্থান লাভ করার পাশাপাশি চ্যালেঞ্জার্স কাপ নামের শিরোপাও জিতল লাল সবুজের প্রতিনিধিরা।

ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে টার্ফে নামে বাংলাদেশ। খেলার পাঁচ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পায় অস্ট্রিয়া। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ‌---- টি স্পোর্টস

প্রথম কোয়ার্টার শেষের বাংলাদেশও পায় দুটি পেনাল্টি কর্নার। দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগান আমিরুল ইসলাম। তাঁর গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুজাইফা হোসেন। পরে আরও দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন রাকিবুল হাসান রকি। এই কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু গোলে রূপ দিতে পারেনি। অস্ট্রিয়া অবশ্য এক গোল শোধ করে। ৪৪ মিনিটে গোলটি করেন আন্দোর লোসোনসি।

শেষ কোয়ার্টারে রোমাঞ্চ ছড়ায়। বাংলাদেশের ওপর একের পর এক চাপ তৈরি করে অস্ট্রিয়া। মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। ৫০ ও ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল। বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম হ্যাটট্রিক, সবমিলিয়ে গোল করেছেন গ১৮টি। যা টুর্নামেন্টে সর্বোচ্চ।

আমিরুলের হ্যাটট্রিকের পরও বাংলাদেশকে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়। শেষ কোয়ার্টারে ৯ পেনাল্টি কর্নার পাওয়া অস্ট্রিয়ার হয়ে ৩ গোল করেন কেলনার বেঞ্জামিন, কায়সার জুলিয়ান ও নিকোউইয়াক মাতেউসজ।

  • সর্বশেষ