শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রা‌ম্পের উ‌পস্থি‌তি‌তে রাত ১১টায় বিশ্বকাপের ড্র 

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে এই গড়াবে টুর্নামেন্ট। ইতোমধ্যে ৪২টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিন ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হবে জমকালো ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে এই ড্র।

কোথায় হবে ড্র?

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এই অনুষ্ঠান হবে। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ভারতীয় সময় রাত ১১টায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ড্র অনুষ্ঠানে হাজির থাকার কথা।

Advertisement

কীভাবে ড্র হবে? 

বিশ্বকাপের ৪৮টি দেশকে চারটি দলের ১২টি গ্রুপে ভাগ করা হবে। ড্রয়ের আগে দেশগুলিকে নভেম্বর/ডিসেম্বরের র‌্যাঙ্কিং অনুযায়ী বাছাই করে চারটি পাত্রে রাখা হবে। তিন আয়োজক দেশকে সর্বোচ্চ র‌্যাঙ্কিং দিয়ে ১ নম্বর পাত্রে রাখা হবে।

প্রতিটি পাত্র থেকে দলগুলোকে এলোমেলোভাবে বাছাই করা হবে এবং ১২টি গ্রুপের যে কোনও একটিতে রাখা হবে। ইউরোপ ছাড়া বাকি কোনও মহাদেশের দু’টি দেশ একটি গ্রুপে থাকতে পারবে না। ইউরোপের ক্ষেত্রে, সেই মহাদেশের সর্বোচ্চ দু’টি দেশ একটি গ্রুপে থাকতে পারবে।

১১ জুন প্রথম ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। ফলে মেক্সিকো থাকবে গ্রুপ এ-তে। দ্বিতীয় ম্যাচ হবে টরন্টোয়। তাই কানাডা থাকবে গ্রুপ বি-তে। লস অ্যাঞ্জেলেসে হবে তৃতীয় ম্যাচ। তাই আমেরিকা থাকবে গ্রুপ ডি-তে।

র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ দল (স্পেন), দ্বিতীয় সর্বোচ্চ দল (আর্জেন্টিনা), তৃতীয় সর্বোচ্চ দল (ফ্রান্স) এবং চতুর্থ সর্বোচ্চ দল (ইংল্যান্ড) থাকবে দু’টি আলাদা অর্ধে। অর্থাৎ গ্রুপে জিতলে ফাইনালের আগে তাদের দেখা হবে না। তবে সেমিফাইনালে তৃতীয় বা চতুর্থ সর্বোচ্চ দলের বিরুদ্ধে খেলতে হতে পারে।

এবারই বিশ্বকাপের দেশের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হয়েছে। ফলে ফাইনালে যেতে গেলে একটি বাড়তি রাউন্ড খেলতে হবে। প্রতিটি গ্রুপের প্রথম দু’টি দল ‘রাউন্ড অফ ৩২’-এর যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থানাধিকারী দলও ‘রাউন্ড অফ ৩২’-তে খেলবে।

কোন পাত্রে কারা থাকবে? 

প্রথম পাত্র: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি।

দ্বিতীয় পাত্র: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রেলিয়া এবং অস্ট্রিয়া।

  • সর্বশেষ