শিরোনাম
◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌চেস্টার সি‌টির জা‌র্সিতে ইং‌লিশ লি‌গে হালান্ডের শত গোলের রেকর্ড 

স্পোর্টস ডেস্ক : শততম গো‌লের প্রতীক্ষার প্রহর অবশেষে ফুরাল। ফুলহ্যামের জালে শুরুর দিকেই বল পাঠিয়ে ইং‌লিশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের সেঞ্চুরি করলেন ম্যানচেস্টার সিটি তারকা।  

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচের সপ্তদশ মিনিটে শত গোলের মাইলফলকে পৌঁছান হলান্ড। বাঁ দিক থেকে জেরেমি ডোকুর পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে, প্রথম ছোঁয়ায় জোরাল শটে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন রেকর্ডটি গড়েন তিনি। --- বি‌ডি‌নিউজ

ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০০ গোল করতে হলান্ডের লাগল ১১১ ম্যাচ। আগের দ্রুততম শত গোলের চেয়ে তার ১৩ ম্যাচ কম লাগল; ১২৪ ম্যাচে পূর্বের রেকর্ডটি গড়েছিলেন অ্যালান শিয়েরার।

গত দুই রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষেও এই রেকর্ডের হাতছানিতে মাঠে নেমেছিলেন হলান্ড। কিন্তু ওই দুই ম্যাচে পারেননি সুযোগ কাজে লাগাতে। ফুলহ্যামের বিপক্ষেও শুরুতে তার একটি প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ার পর উপহার দিলেন দর্শনীয় গোল।

২০২২ সালে সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই লিগে রেকর্ড ৩৬টি গোল করেন হলান্ড। পরের মৌসুমেও ২৭ গোল করে জয় করেন গোল্ডেন বুট। 

গত মৌসুমে একটু পেছনে পড়ে যান, ২২ গোল করে ছিলেন তালিকার তৃতীয় স্থানে। এবার আবারও ছুটছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে; ১৪ ম্যাচে এই নিয়ে তার গোল হলো ১৫টি।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডেও নিশ্চয় চোখ আছে হলান্ডের। সেই রেকর্ডও শিয়েরারের। ২৬০ গোল করে প্রায় দুই দশক ধরে রেকর্ডটি এই ইংলিশ গ্রেটের দখলে।

  • সর্বশেষ