শিরোনাম
◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নি‌জেদের তৃতীয় ম‌্যা‌চেও প্রাধান‌্য বিস্তার ক‌রে খে‌লে‌ছে বাংলা‌দেশ দ‌লের তরুণরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের জোড়া গোলে লঙ্কানদের ৫-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের ওপর চাপ বজায় রাখে বাংলাদেশ। ২৪ মিনিটে ইকরামুলের দুর্দান্ত হেডে শুরু বাংলাদেশের গোলযাত্রা। এরপর অপুর অসাধারণ পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন মানিক।

দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতপক্ষের জাল কাঁপায় বাংলাদেশ। ৬৪ মিনিটে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে খুঁজে পান জালের ঠিকানা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখান বায়েজিদ। ইনজুরি সময়ে লঙ্কানদের জালে শেষ পেরেক ঠুকে দেন অধিনায়ক ফয়সাল।

এ নিয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল দিলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল। আগামী শুক্রবার (২৮ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলা‌দেশ।

  • সর্বশেষ