শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারানো যে সহজ নয়, তা আবার প্রমাণ করলো দলটি। ঘরের মাঠে বা‌র্সেলোনা‌কে ৩-০ গোলে হারিয়েছে চেল‌সি।

ম্যাচে ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামে চেলসি। অন্যদিকে, ৪-৩-৩ ফরমেশনই বেছে নেয় ফ্লিক শিষ্যরা। আক্রমণে রবার্ট লেভানডফস্কি ও ইয়ামাল থাকায় স্বস্তিতে ছিল বার্সা ভক্তরা। তবে, খেলা শুরু হতেই দেখা যায় ভিন্ন চিত্র। 

তিন মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যেতে পারতো চেলসি, তবে রেফারি হ্যান্ডবল দেয়ায় গোলটি বাতিল হয়ে যায়; যদিও ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপ দিতে থাকে চেলসি। -- যমুনা‌নিউজ

ম্যাচের ২২ মিনিট! আবার বার্সার জালে বল পাঠান আর্জেন্টাইন এনজো। কিন্তু এবার অফসাইডের কারণে বাতিল হয় গোল। ঠিক ৪ মিনিট পর, বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে অবশেষে গোল পায় চেলসি। 

গোল হজমের পর এলোমেলোভাবে খেলতে থাকে বার্সা। ম্যাচের ৪৩ মিনিটে মার্ক কুকুরেল্লাকে ফাউল করে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড পান রোনাল্দ আরাউহো। রেফারির কাছ থেকে লাল কার্ড পাওয়ার কারণে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবার অফসাইডের কারণে বাতিল হয় আন্দ্রে সান্তসের গোল। ঠিক ৪ মিনিট পর ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও দুর্দান্ত এক গোল করে ইয়ামালের থেকে লাইমলাইট পুরোটাই নিজের দিকে টেনে নেন এই তরুণ প্রতিভাবান ফুটবলার।গোলটি দেখে ধারাভাষ্যকার বলেই বসলেন, 'এস্তেভাও! ইজ আ শাইনিং স্টার!

ম্যাচের ৭২ মিনিটে চেলসির আরেকটি গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল হয়। তবে ভিএআর-এর মাধ্যমে রেজাল্ট চেলসির পক্ষে আসে। দলের হয়ে গোলটি করেন লিয়াম ডিলাপ।

  • সর্বশেষ