শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচী‌নের পোস্ট, আমা‌কে আদ‌রের ছে‌লে বল‌তেন ধর্মেন্দ্র জি  

স্পোর্টস ডেস্ক : বলিউডের হি ম্যান তিনি। সোমবার দেশকে কাঁদিয়ে অনন্তের পথে চ‌লে গে‌লেন কিংবদন্তী অ‌ভি‌নেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। 

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে ব্যথিত দেশের ক্রিকেটাররাও। বীরেন্দ্র শেহবাগ, হরভজনরা শোকপ্রকাশ করেছেন। উঠে আসছে পুরনো ঘটনাও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শচীন তেণ্ডুলকরকে নিজের ছেলে বলে মনে করতেন 'বীরু'। 

সেই পুরনো পোস্ট হঠাৎই ভাইরাল নেটদুনিয়ায়। ধর্মেন্দ্র এক্স হ্যান্ডলে লিখেছিলেন, '' দেশের গৌরবশালী শচীনের সঙ্গে আচম্বিতেই হাওয়াই জাহাজে সাক্ষাৎ হল। শচীনের সঙ্গে যতবারই সাক্ষাৎ হয়েছে ওকে দেখে মনে হয়েছে, ও আমার আদরের ছেলে। জিতে রহো..লাভ ইউ শচীন।

শচীনও সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ''আজ সবার বড় বীরু, ধর্মেন্দ্রজির সঙ্গে মোলাকাৎ হল। বীরুদের কথাই আলাদা। সবাই ওঁর ফ্যান। কী বলিস বীরু? 

প্রথম বীরু হলেন ধর্মেন্দ্র। আর দ্বিতীয় বীরু হলেন বীরেন্দ্র শেহবাগ। ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে 'নজফগড়ের নবাব'-এর প্রসঙ্গ উত্থাপ্পন করেন। 

ধর্মেন্দ্রর প্রয়াণে হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''ধর্মেন্দ্রজির প্রতি আন্তরিক শ্রদ্ধা। দেশের আইকন তিনি, যে ভারতীয় সিনেমায় চিহ্ন রেখে গিয়েছেন। তিনি চিরকাল আমাদের স্মৃতিতে থেকে যাবে।

ছোট বীরু অর্থাৎ বীরেন্দ্র শেহবাগ বর্ষীয়ান অভিনেতা সম্পর্কে বলেছেন, ''ধর্মেন্দ্রজি কেবল অভিনেতাই ছিলেন না। একটা যুগের প্রতীক তিনি। সারল্যে তিনি তারকা, শক্তিতে তিনি হি ম্যান এবং সোনা মোড়ানো হৃদয়। তাঁর ছবি, স্টাইল এবং উষ্ণতা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। মহান এক  শিল্পী, ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়