শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০১:৩৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল লিগের টাইটেল স্পন্সর হওয়ার দাবি নাকচ করলো পেট্রোনাস 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পেট্রোনাসের নাম ঘোষণার পরদিনই মালয়েশিয়ার তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি নাকচ করেছে।

২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিএফএলের ২০২৫-২৬ মৌসুমের লোগো রোববার প্রকাশ করে বাফুফে। সেখানে পেট্রোনাসের লোগোও ব্যবহার করা হয়। পাশাপাশি দাবি করা হয়, এই ব্র্যান্ডটি দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের টাইটেল স্পন্সর। --- ডেই‌লি স্টার

বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, 'আমরা দুই মাসেরও বেশি সময় আগে (ইউনাইটেড গ্রুপের সঙ্গে) চুক্তি স্বাক্ষর করেছিলাম। কিন্তু ইউনাইটেড গ্রুপ তাদের বিভিন্ন পণ্যের মধ্যে কোনটি দিয়ে লিগের নামকরণ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়ায় ঘোষণা দিতে দেরি হয়েছে।'

তবে আজ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি প্রত্যাখ্যান করেছে পেট্রোনাস, 'সম্প্রতি বাংলাদেশ ফুটবল লিগের কথিত টাইটেল স্পনসরশিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো সম্পর্কে অবগত হয়েছে পেট্রোনাস। 

Advertisement

আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে কোনো স্পন্সরশিপ চুক্তি করেনি পেট্রোনাস এবং এই লিগের সঙ্গে আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের কোনো অনুমতিও আমরা দিইনি।

এদিকে, এক মাস বিরতির পর চারটি ম্যাচ দিয়ে বিএফএল আবার শুরু হলো সোমবার। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের হাইভোল্টেজ লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটা ৪৫ মিনিটে।

লিগের দুই রাউন্ড হয়ে গেলেও রেকর্ড ছয়বারের চ্যম্পিয়ন আবাহনী ও শিরোপাধারী মোহামেডানের কেউই এখনও ম্যাচ জিততে পারেনি। ফলে আসরে হতাশাজনক শুরু হয়েছে ঐতিহ্যবাহী ক্লাব দুটির। একটি করে ড্রয়ের সঙ্গে একটি করে ম্যাচ হেরেছে তারা।

২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর থেকে আবাহনী ও মোহামেডান মোট ৩৪ বার একে অপরকে মোকাবিলা করেছে। মুখোমুখি লড়াইয়ে আবাহনী দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছে। তাদের ১৪টি জয়ের বিপরীতে মোহামেডানের জয় সাতটি। বাকি ১৩টি ম্যাচ ড্র হয়েছে।

  • সর্বশেষ