শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির নৈপুণ্যে ফাইনালে ইন্টার মায়ামি

লিওনেল মেসি ম্যাজিক চলছেই। এবার তার নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। মেসির হাত ধরেই এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিলো দলটি।

সোমবার (২৪ নভেম্বর) ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোল হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচে একটি গোল ছাড়াও হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন মেসি। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন উইঙ্গার তাদিও আলেন্দে। ১৯ বছর বয়সী আরেক উইঙ্গার মাতেও সিলভেত্তির কাছ থেকে এসেছে একটি গোল ও অ্যাসিস্ট।

প্রতিপক্ষের মাঠে ১৯ মিনিটে ইন্টার মিয়ামি প্রতি আক্রমণ থেকে গোল পায়। বক্সে দারুণ এক ক্রস করেন সিলভেত্তি। আর মেসি মাথা ছুঁয়ে বল জড়িয়ে দেন। এমএলএসে এই মৌসুমে ৩৯ বছর বয়সী মহাতারকার এটি ৩৫তম গোল। মায়ামির হয়ে সবশেষ আট ম্যাচে ১১ গোল করলেন ফর্মে থাকা মেসি।

৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। বক্সের বাম দিক থেকে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি প্রথম ছোঁয়ায় দূরের পোস্টে বল পাঠান। ক্লাবের হয়ে এটি তার প্রথম গোল।

এরপর ৬২ মিনিটে আলেন্দে দলের তৃতীয় গোলটি করেন। ৭৪ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান আলেন্দে। মেসির অসাধারণ এক থ্রু-পাস ধরে ডান দিকের পোস্টে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।

স্বদেশি ফুটবলারের গোলে সহায়তা করে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন এখন মেসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়