শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী নারী ক্রীড়াবিদকে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

স্পোর্টস ডেস্ক : ইসলামিক সলিডারিটি গেমসে ইরানের নারী ক্রীড়াবিদ ফেরেশতে হাসানজাদে 'মুয়ে থাই' বক্সিংয়ে রৌপ্যপদক অর্জন করেছেন।

ফাইনাল ম্যাচের পর তিনি গণমাধ্যমকে বলেছেন, আমি স্বর্ণপদক জিততে চেয়েছিলাম এবং তা সর্বোচ্চ নেতাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলাম। আশা করি তিনি আমার এই রৌপ্যপদকটি গ্রহণ করবেন। --- পার্সটু‌ডে

কয়েকদিন আগে আয়াতুল্লাহ খামেনেয়ী এই ক্রীড়াবিদের এই বার্তা পাওয়ার পর ফেরেশতে হাসানজাদেকে উদ্দেশ্য করে লিখেছেন,

 তাকে আমার সালাম ও ধন্যবাদ পৌঁছে দিয়ে বলুন: হে মেয়ে আমার, স্বর্ণপদকের চেয়েও মূল্যবান তোমার পরিশ্রম, চেষ্টা, ঈমান ও আত্মবিশ্বাস।

ফেরেশতে হাসানজাদে সর্বোচ্চ নেতার এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিজের পেজে প্রকাশ করেছেন। সৌদি আরবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ