শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড 

স্পোর্টস ডেস্ক : নারী কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া জয় পেয়েছে থাইল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছে তারা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার (২১ নভেম্বর) প্রতিযোগিতার ১৯তম ম্যাচে জার্মানিকে ৫১-২৬ পয়েন্টে হারায় থাইল্যান্ড।

শুরু থেকে জার্মানিকে ব্যাকফুটে ঠেলে দেয় দেশটি। চার মিনিটের মধ্যে একবার এবং সাত মিনিটের মধ্যে দ্বিতীয়াবার জার্মানিকে অল আউট করে দেয় তারা। দশম মিনিটে জার্মানিকে তৃতীয়বার অল আউট করে ২৮-১ পয়েন্টে এগিয়ে যায় থাইল্যান্ড। ৩৩-৪ পয়েন্টে প্রথমার্ধ শেষ করে থাই মেয়েরা।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়তে পারে জার্মানি। কিন্তু থাইল্যান্ডকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না মোটেও। ৫১-২৬ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় থাইল্যান্ড।

এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল থাইল্যান্ড। ভারতের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করা থাইল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচ হারিয়েছিল উগান্ডাকে। জার্মানিকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল তারা।

শনিবার সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও থাইল্যান্ড।

দিনের শুরুতে ১৮তম ম্যাচে চাইনিজ তাইপে ৭১-১৯ পয়েন্টে জাঞ্জিবারকে হারিয়েছে। প্রথমার্ধে দলটি ৩৯-৮ পয়েন্টে এগিয়ে ছিল।

  • সর্বশেষ