শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

নিজস্ব প্রতি‌বেদক : মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জার্মানির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ভারত। ২০১২ সালের  বিশ্বকাপের চ্যাম্পিয়নরা জিতেছে ৬৩-২২ পয়েন্টে।

এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল ভারত। সুবাদে সেমিফাইনালের পথটাও পরিস্কার হল বিশ্ব কাবাডির পরাশক্তিদের। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪৩-১৮ পয়েন্টে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। শেষ গ্রুপ ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

বাংলাদেশের কাছে ৫৭-২৭ পয়েন্টে হেরে বিশ্বকাপ শুরু করা জার্মানি টানা দুই ম্যাচ হারল।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জার্মানিকে শুরু থেকেই চেপে ধরে ভারত। তিনবার প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় ঋতু-সাক্ষী শার্মারা। ৩৫-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধেও ভারতের কাছে পাত্তা পায়নি জার্মানি। শারীরিক শক্তি ও টেকনিক—সব দিক থেকেই পিছিয়ে থাকা জার্মানরা এ অর্ধে তিন মিনিটের মধ্যে অলআউট হয়। ভারত তখন এগিয়ে ৪৬-১২ পয়েন্টে। এরপর জার্মানিকে আরও একবার অলআউট করে বড় জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) চারবারের স্বর্ণজয়ীরা। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে নেয় ৪১ পয়েন্টের ব্যবধানে (৬৩-২২)।

  • সর্বশেষ