শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে

স্পোর্টস ডেস্ক : একাধিকবার পেছানোর পর অবশেষে ক‌্যাম্প ন‌্যুয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অনুমতি পেয়েছে বার্সেলোনা। আড়াই বছর পর আগামী শনিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে নিজেদের মূল ঘরের মাঠে খেলতে নামছে কাতালান ক্লাবটি। 

গত সোমবার এক বিবৃতিতে ক‌্যাম্প ন‌্যুয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।
২০২৩ সালের ২৮ মে মায়োর্কার বিপক্ষে এই মাঠে সবশেষ খেলেছিল বার্সেলোনা। --- অলআউট স্পোর্টস

এরপর পুনর্নির্মাণের কারণে বন্ধ করা হয় স্টেডিয়ামটি। এ সময় নিজেদের বেশিরভাগ হোম ম্যাচ মন্তজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলেছিল বার্সেলোনা।

তবে সংস্কার কাজ এখনও পুরোপুরি শেষ না হওয়ায় ৪৫ হাজার ৪০১ জন দর্শক ক‌্যাম্প ন‌্যু‌য়ে বসে বার্সেলোনার ম্যাচ উপভোগ করতে পারবেন। কাজ শেষ হলে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫ হাজারে।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে ক‌্যাম্প ন‌্যু‌য়ে একটি উন্মুক্ত অনুশীলন সেশন আয়োজন করেছিল বার্সেলোনা।

লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে তাদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ