শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে

স্পোর্টস ডেস্ক : উ‌য়েফা ২০২৮ সা‌লের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর দিণক্ষণ জানিয়েছে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

বুধবার (১২ নভেম্বর) লন্ডনে ২০২৮ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধনে এ তথ্য জানায় টুর্নামেন্টটির আয়োজক ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে মোট ৮টি শহরের ৯টি ভেন্যুতে আয়োজন করা হবে ২৪ দলের এ টুর্নামেন্ট। ম্যাচ হবে মোট ৫১টি। সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলোর ভেন্যু ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ। -- যমুনা‌নিউজ

আগের ইউরো টুর্নামেন্টগুলোর মতো আয়োজক দেশগুলোরও বাছাইপর্ব পেরিয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বেলফাস্টে ২০২৬ সালের ৬ ডিসেম্বর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ