শিরোনাম
◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০২:১২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে

স্পোর্টস ডেস্ক: সাত বছর পর আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান হওয়ায় আবার সেই সমস্যা তৈরি হয়েছে। আর এই সমস্যার মূলে ভারত। তার ভারতে যাবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্বকাপের মতো আবার হাইব্রিড টুর্নামেন্ট হতে পারে। যাই হোক না কেন এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পিসিবি। 

সর্বশেষ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় শ্রীলঙ্কায়। এবারও ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারত, বিকল্প হিসেবে অন্য কোথাও ম্যাচ খেলতে চায় তারা। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হবে আইসিসিকে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়। এর আগে এশিয়া কাপের সময়ও পাকিস্তানে যায়নি ভারত। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচ অন্য ভেনুতে করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসির কাছেও একইরকম আবেদন জানাতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তারা।

শেষ এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে আইসিসি বা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দলের ম্যাচ দেখা যায় না। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফর করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছে বিসিসিআই। 

এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থানে অনড় থাকলে বেশ সমস্যায় পড়তে হবে পাকিস্তানকে।   ভারত যদি পাকিস্তানে যেতে না চায়, সেক্ষেত্রে বাধ্য হয়েই হয়তো আইসিসিকে ম্যাচের ভেনু বদলাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়