শিরোনাম
◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যক্ষ্মা রোগীদের ধূমপান ছাড়তে বড় ভরসা মোবাইল ফোন: গবেষণায় নতুন তথ্য

যক্ষ্মা (টিবি) রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ধূমপান ত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই ক্ষতিকর অভ্যাস ছাড়তে মোবাইল ফোন কার্যকর সহায়ক হতে পারে—এমন তথ্য উঠে এসেছে এক নতুন গবেষণায়।

গবেষণায় দেখা গেছে, ধূমপানকারী টিবি রোগীদের নিয়মিত প্রেরিত অনুপ্রেরণামূলক মোবাইল বার্তা ধূমপান ছাড়তে উল্লেখযোগ্যভাবে সহায়তা করে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা সাময়িকী জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (JAMA)-এ।

গবেষণার প্রধান গবেষক অধ্যাপক কামরান সিদ্দিকী জানান, ধূমপান ত্যাগ করলে টিবি রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন—এটি চিকিৎসাবিজ্ঞানে সুপরিচিত। তাই মোবাইল ফোনের মাধ্যমে প্রেরিত অনুপ্রেরণামূলক বার্তা রোগীদের ধূমপান ছাড়তে কতটা সহায়তা করে, তা যাচাই করতেই এ গবেষণা পরিচালনা করা হয়।     

বাংলাদেশ ও পাকিস্তানের মোট ১ হাজার ৮০ জন ধূমপানকারী টিবি রোগীর ওপর এই গবেষণা চালানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৭২০ জনকে ধূমপান ছাড়তে উৎসাহিত করে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানো হয়। এর মধ্যে প্রথম দুই মাস প্রতিদিন এবং পরবর্তী চার মাস সাপ্তাহিক ভিত্তিতে এসব বার্তা দেওয়া হয়। বাকি ৩৬০ জনকে ধূমপান ত্যাগে সহায়ক মুদ্রিত তথ্য সরবরাহ করা হয়।

গবেষণার ফলাফলে দেখা গেছে, যারা নিয়মিত মোবাইল ফোনে বার্তা পেয়েছেন, তাদের মধ্যে ৪১ শতাংশ টানা ছয় মাস ধূমপান থেকে বিরত থাকতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, সীমিত তথ্য পাওয়া রোগীদের মধ্যে ধূমপান ছাড়ার হার তুলনামূলকভাবে কম ছিল।

গবেষকরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে টিবি ও ধূমপানের মতো জনস্বাস্থ্য সমস্যার মোকাবিলায় মোবাইল ফোনভিত্তিক উদ্যোগ হতে পারে কার্যকর ও সাশ্রয়ী সমাধান। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ